Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

শহীদের মায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন খাদ্যমন্ত্রীর

"খাদ্য আন্দোলনের প্রথম শহীদ নুরুল ইসলামের ছবি সামনে রেখে বিগত দিনে বাম সরকার ক্ষমতায় এসেছিল । কিন্তু যার জন্য বাম সরকার ক্ষমতায় এসেছিল তার পরিবারকেই মনে রাখেনি তারা। আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর এই শহীদের পরিবার কে যোগ্য সন্…




"খাদ্য আন্দোলনের প্রথম শহীদ নুরুল ইসলামের ছবি সামনে রেখে বিগত দিনে বাম সরকার ক্ষমতায় এসেছিল । কিন্তু যার জন্য বাম সরকার ক্ষমতায় এসেছিল তার পরিবারকেই মনে রাখেনি তারা। আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর এই শহীদের পরিবার কে যোগ্য সন্মান দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই কাজ আমরা করতে পেরেছি"-- বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগরে শহীদ নুরুল ইসলামের মা অছিয়া বিবির বার্ধক্য জনিত রোগে মৃত্যু হওয়ার পর তার পরিবারের লোকেদের শোকজ্ঞাপন ও স্বান্তনা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার ভোরে স্বরুপনগরের তেঁতুলিয়ার বাড়ি তে মারা যান শহীদ নুরুল ইসলামের মা অছিয়া বিবি(82)। এ দিন দুপুরে তেঁতুলিয়ার বাড়ি তে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । খাদ্যমন্ত্রী ছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল,  পুর্তের কর্মাধ্যক্ষ নারান গোস্বামী,  স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা কর সহ অনেকেই । এর পর মৃতদেহ আনা হয় শহীদ নুরুল ইসলাম কলেজে। এদিন খাদ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দেওয়া কিছু আর্থিক সাহায্য তুলে দেন পরিবারের হাতে।


No comments