তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিশ্বজুড়ে তাঁর পরিচিতি, সারা বিশ্বে তাঁর অগুন্তি ভক্ত। বর্ষ বিদায় ও বর্ষবরণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাওয়া গেল অন্য এক মেজাজে, ক্রুজে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সাথে অন্তরঙ্গ অবস্থায়।
সম্প্রতি, স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে, ইতালির ক্লাব সিরি-এ তে জুভেন্টাসের হয়ে খেলছে ক্রিশ্চিয়ানো, এবং তার জন্যেই লীগের শীর্ষেও আছে জুভেন্টাস।
ইনস্টাগ্রাম থেকে প্রাপ্ত ছবিতে দেখা যাচ্ছে, দুবাইয়ের বুর্জ খালিফার সামনে ক্রুজের মধ্যে বসে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা।

No comments