উত্তর ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়াড' এর তৃণমূল কাউন্সিলর ব্রততী সেন তার স্বামী সুব্রত সেন এর বিরুদ্ধে প্রতিবেশী এক মহিলাকে মারধরের অভিযোগ উঠলো। নোয়াপাড়া থানা এলাকার ইছাপুর নবাবগঞ্জ শাঁখারী পাড়া এলাকার ঘটনা। শ্যামলী সরকার নামে 55 বছর বয়সের ওই মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হয়, পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। তাদের মারধরের জেরে 55 বছর বয়সী ওই মহিলা শ্যামলী সরকার ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে চিকিৎসা করানোর পর চিকিৎসক তাকে পেটের আলট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। এই ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত ঐ মহিলা। আক্রান্ত ওই মহিলার অভিযোগ তার বাড়ির পাশ দিয়ে একটি সরু রাস্তা আছে যেটি কমন রাস্তা । ওই রাস্তা দিয়ে ব্রততী দাস নিজের জমিতে ইট বোঝাই ভ্যান নিয়ে যাওয়ার জন্য রাস্তাটি ভেঙে যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা বলাতে এবং ইট নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় তাকে মারধোর করে ব্রততী দেবী এবং পরে তার স্বামী এসে বেধড়ক মারধর করা হয় ঐ মহিলাকে বলে অভিযোগ। যদিও অভিযুক্ত কাউন্সিলর ব্রততী দাস মারধোর এর কথা অস্বীকার করেছেন। কিন্তু নোয়াপাড়া থানায় শ্যামলী সরকারের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ কর অভিযুক্ত কাউন্সিলর।

No comments