প্রতিবেশী এক বৃদ্ধার সৎকার করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বছর চল্লিশের এক ব্যক্তির। ঘটনাটি নদীয়ার তাহেরপুর থানার খিসমা গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর উত্তরপাড়া গ্রামের। নিখোঁজ ব্যক্তির নাম কর্ণদেব সাহা (৪০)। পরিবার সূত্রে জানা যায়,গত ২রা জানুয়ারি বুধবার দুপুরে আনন্দনগর উত্তর পাড়ার এক বৃদ্ধার সৎকার করার জন্য আরংঘাটা শ্মশানে প্রতিবেশী ১৪ জন ব্যক্তি নিয়ে যান। ১৩ জন বাড়ি চলে আসলেও,কর্ণ দেব সাহা সেই দিন বাড়ি ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হয়। একইসঙ্গে চূর্ণী নদীতে নৌকা নিয়ে তল্লাশি চালানো হয়। তাতেও খোঁজ পাওয়া যায়নি। এরপর ৩ জানুয়ারি তাহেরপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন কর্ণদেব সাহার পরিবার। রহস্যজনকভাবে ওই ব্যক্তির নিখোঁজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments