বনধের দিনেও সচল চা বাগান। স্বাভাবিক ভাবেই চলছে বাগানের কাজ কর্ম। বনধের দ্বিতীয় দিনে শিলিগুড়ির অদূরে অবস্থিত দাগাপুর চা বাগানে শ্রমিকদের কাজ করতে দেখা গেল।
চা শ্রমিকেরা জানান, শীতকালের ঠিক এই সময়টায় চা বাগানে আহামরি কিছু কাজ থাকে না। তবে বাগানের পরিচর্যা এবং গাছগুলিকে ভালো রাখার জন্য যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই বিশেষ করে হয়ে থাকে।
মঙ্গলবার সাপ্তাহিক ছুটির কারণে দাগাপুর চা বাগান বন্ধ থাকলেও বনধের দ্বিতীয় দিনে বনধকে উপেক্ষা চলছে চা বাগানের কাজ।
অন্যদিকে,মোহরিগাও এবংগুলমা চা বাগানে বনধের প্রথম দিন স্বাভাবিক ছিল কাজকর্ম।শ্রমিক কম থাকলেও হয়েছিল কাজ।

No comments