Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Soham Chakraborty বিজেপিকে নিয়ে যা বললেন সোহম

চারিদিক এখন ভারতের লোক সভা ভোটের খবরে সরগরম। ঠিক যখন রুপোলি পর্দার মানুষের রাজনীতির মঞ্চে অবতরন নিয়ে আলোচনা তুঙ্গে, সেই সময় ভোটের ফলাফল আগে থেকেই ঘোষণা করলেন আরও এক রুপোলি পর্দার হেভিওয়েট সেলেব্রিটি, সোহম। এই বছর রাজনীতিতে তিনি ঠি…




চারিদিক এখন ভারতের লোক সভা ভোটের খবরে সরগরম। ঠিক যখন রুপোলি পর্দার মানুষের রাজনীতির মঞ্চে অবতরন নিয়ে আলোচনা তুঙ্গে, সেই সময় ভোটের ফলাফল আগে থেকেই ঘোষণা করলেন আরও এক রুপোলি পর্দার হেভিওয়েট সেলেব্রিটি, সোহম।
এই বছর রাজনীতিতে তিনি ঠিক কতটা সক্রিয় জানতে চাওয়ায় নায়ক জানান, তিনি নিয়মিত প্রচারে যাচ্ছেন। পাশাপাশি চলছে সিনেমার শুটিংয়ের কাজও। এই দুটি ক্ষেত্রকেই তিনি যে দক্ষতার সঙ্গে পালন করেন নায়ক তা আবারও স্পষ্ট করলেন।
এ বছরের আবহাওয়া কেমন, কার পাল্লা ভারি হতে চলেছে বলে মনে হয় এই প্রশ্নের উত্তরে দৃপ্ত কন্ঠে, দল নেত্রীর উপর ভরসা রেখে তিনি জানান, দিদিতো বলেই দিয়েছেন ৪২-এ ৪২, আমিও সেই কথাতেই আস্থা রাখি।
পাশাপাশি এ দিন বিরোধী দলকে তোপ ঢেলে তিনি জানান, মানুষ এখন যথেষ্ট সচেতন তাই রামনবমী করে তাদের আই ওয়াশ করা যাবে না। বিজেপি কোনও ভাবেই ক্ষমতায় আসবে না।
সম্প্রতি রাজা চন্দের আগামী ছবি ‘হারানো প্রাপ্তি’র শুটিং নিয়ে ব্যস্ত তিনি। তবে আগামী দিনে দল চাইলে আবারও রাজনীতির মঞ্চে যে তিনি সক্রিয় হবেন সে কথা এদিন নিজে মুখেই জানান এই অভিনেতা।



from Daily Bangla http://bit.ly/2DJgszn


from DNAবাংলা http://bit.ly/2GTSO5b

No comments