সদ্য বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্র রোশন সিংহ। বিয়েটা হয়েছে সপ্তাহ দুয়েক আগে ৷ কিন্তু এতদিন পর্যন্ত তাঁদের কোনও ছবি প্রকাশ্যে আসেনি ৷ তবে বিয়ে-গায়ে হলুদের ছবির পাশাপশি এবার প্রকাশ্যে এলো নব দম্পতির ঘনিষ্ঠ ছবি। সেই ছবিতে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছে এ যুগল।
স্বামী রোশন সিং টলিপাড়ার পরিচিত নাম নয় ৷ কারণ বিনোদন দুনিয়া থেকে কোনও সম্পর্কই নেই রোশনের ৷ পেশায় তিনি একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। রোশন সিং ওরফে মন্টি জন্মসূত্রে পঞ্জাবি ৷ তবে থাকেন কলকাতাতেই ৷ তাঁর বাড়ি পার্ক সার্কাস এলাকাতে ৷ শোনা গিয়েছিল, পয়লা বৈশাখের দিন এনগেজমেন্ট হয়েছিল শ্রাবন্তী-রোশনের।
from Daily Bangla http://bit.ly/2WbJDT2
from DNAবাংলা http://bit.ly/2XXr2dW

No comments