Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..৬৭১ পেয়ে 'অশান্ত 'ভাঙড়ের মুখোজ্জ্বল করা সাহিল ডাক্তার হতে চায়

নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গর,২২মেঃ-মঙ্গলবার ২১ মে প্রকাশিত হল ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফল। ৬৯৪ পেয়ে রাজ্যে প্রথম হয়েছে সৌগত দাস। দক্ষিণ ২৪ পরগণা জেলায় প্রথম দশে জায়গা পেয়েছে ২ জন। তবে ৬৭১ নম্বর পেয়ে ভাঙড়ের মুখোজ্জ্বল করেছে সাহিল…


নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গর,২২মেঃ-মঙ্গলবার ২১ মে প্রকাশিত হল ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফল। ৬৯৪ পেয়ে রাজ্যে প্রথম হয়েছে সৌগত দাস। দক্ষিণ ২৪ পরগণা জেলায় প্রথম দশে জায়গা পেয়েছে ২ জন। তবে ৬৭১ নম্বর পেয়ে ভাঙড়ের মুখোজ্জ্বল করেছে সাহিল আলি মোল্লা। সে ভাঙড় হাইস্কুলের ছাত্র। সাহিলের বাবা সাহাজাহান মোল্লা ভাঙড় ১ ব্লকের জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। বাবা-মায়ের দুই সন্তান সাহিলরা। তার একটি বোন রয়েছে। সাহিলের বাড়ী ভাঙড়ের বামুনীয়া গ্রামে। মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনা করে ডাক্তার হতে হয়ে মানুষের সেবা করতে চায় সে। সাহিলের বাবা -মার কথায়, ও ডাক্তার হোক। কারণ আমাদের গ্রামে কোন ডাক্তার নেই। কিছু হলে দৌড়াতে হয় কোলকাতার কোন হাসপাতালে।

No comments