
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর, ২২মেঃ-পূর্ব মেদিনীপুর জেলার গর্ব সৌগত দাস। মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৪ , বুধবার সৌগত দাসের বাসভবনে গিয়ে কৃতি ছাত্রটিকে সম্বর্ধনা দিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুল, মিস্টি দিয়ে মন্ত্রী তাকে সংবর্ধনা জানা। পাশাপাশি তার পাশে থাকার কথাও জানান মন্ত্রী। দিন শুভেন্দুবাবু পাশাপাশি সৌগতের বাড়িতে উপস্থিত ছিলেন স্থানিয় বিধায়ক অর্ধেন্দু মাইতি সহ অন্যান্যরা। মন্ত্রীর আসার খবর পেয়ে আগে থেকে এলাকার মানুষ সৌগতের বাড়ির সামনে ভীড় জমায়। তার এই সফল্যে রাজ্যসরকারের পাশাপাশি মন্ত্রী কৃতি ছাত্রের পরিবারের পাশে থাকার কথা দিয়েছেন।
No comments