
নিজস্ব প্রতিনিধি, বনগাঁ, ২২মেঃ-অনান্য পাঁচটা দিনের মত কাটানোর চেষ্টা করলেও চোখে মুখে চিন্তা বনগাঁ লোকসভার ঠাকুর বাড়ির দুই প্রার্থী তৃনমূলের মমতা ঠাকুর এবং বিজেপির শান্তুনু ঠাকুরের। দুজনেই জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী । মমতা ঠাকুর শারীরিক অসুবিধের জন্য চারদিন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মঙ্গলবার রাতেই বাড়ি ফিরেছে। সকালে খবরের কাগজে চোখ বুলিয়ে নিয়ে বিশ্রাম নেবেন সারাদিন মাঝে মাঝে ঠাকুরের বই চোখ বুলাচ্ছেন। তিনি আশাবাদী ফের সাংসদ হিসাবে নির্বাচিত হবেন। এবং অসম্পূর্ণ কাজ সম্পর্ন করবেন। পাশাপাশি ইছামতীর সংস্কার করবেন। এছাড়া তিনি বলেন মানুষ তাদের সাথে ছিল তাই বিপুল ভোটে জয়লাভ করবেন। পাশাপাশি রাজ্যজুড়ে তৃনমূল ভোলো ফল করবে। অপর দিকে শান্তুনু ঠাকুরের চোখে মুখে হালকা চিন্তার ভাজ থাকলেও সোমবার সকাল থেকে বাড়ির সামনে পাইচারি করতে দেখা গেছে কখনো মতুয়া ভক্তদের সাথে আলোচনা করতে দেখা গেছে। জয়ের ব্যাপারে পুরোটাই নিশ্চিত । সাংসদ হিসাবে নির্বাচিত হলে সাধারন মানুষের জন্য সমস্ত কাজ করবেন পাশাপাশি প্রথমে মতুয়া দের জন্য নাগরিকত্ব বিলের জন্য লড়াই করবেন। এবার দেখার বৃহস্পতিবার রাজনৈতিক পরীক্ষায় কে উত্তীর্ণ হয় তারি দিকে তাকিয়ে রাজ্যের সমস্ত মানুষ।
No comments