
নিজস্ব প্রতিনিধি,বীরভূম,২২মেঃ-কাল থেকে শুরু হয়েছিল বিশ্বভারতীর উপাচার্যকে ঘিরে অবস্থান বিক্ষোভ। দফায় দফায় উত্তেজনা বাড়ার পর রাতভর ঘেরাও থাকেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়াদের কাছে। তারপর অবশেষে পড়ুয়ারা আন্দোলনের আংশিক সাফল্য পেয়ে তুলে নিন অবস্থান বিক্ষোভ।পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ উঠে যাওয়ার পর বিশ্বভারতীর উপাচার্য জানান, পড়ুয়ারা আমাদের সন্তানের মত। তারা আন্দোলন করতে পারে। তাদের সমস্ত দাবি-দাওয়া নিয়ে আগামী ২৫ তারিখ আমরা একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেব বিশ্বভারতীতে ভর্তির ফি-এর বিষয়ে।আন্দোলনরত পড়ুয়ারা জানান, আমাদের আজকের এই বিক্ষোভ আন্দোলনে সম্পূর্ণ সফলতা হয়তো পাওয়া যায়নি, তবে আংশিক সফলতার পর আমরা আন্দোলন তুলে নিলাম। তবে বিশ্বভারতীতে মহিলাদের সুরক্ষা এবং ডেমোক্রেটি বহাল রাখার জন্য আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবো আমরা।
No comments