Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..শিলিগুড়ির বিধাননগরে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ২২মেঃ-বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর ডাঙ্গাপাড়া চা বাগান এবাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম অনিল লোহ…


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ২২মেঃ-বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর ডাঙ্গাপাড়া চা বাগান এবাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম অনিল লোহার। জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা যখন ডাকাডাকি করে কিন্তু কোন সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ঢুকে দেখতে পান গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। এরপর তরীঘরী স্থানীয়রা খবর দেন বিধান নগর থানার পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারনে আত্মহত্যা করলো তা জানা যায়নি। যদিও পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো অনিল। তবে কি কারনে অনিল এমন করলো তা বুঝে উঠতে পারছে না কেউই। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।

No comments