
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি, ২১মেঃ-জলপাইগুড়ি জেলায় প্রথম এবং রাজ্যে নবম হল জলপাইগুড়ি আশালতা হাইস্কুলের ছাত্রী অনুষ্কা মহাপাত্র। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮২। এঘটনায় ঐ স্কুলে খুশির হাওয়া বইছে।তার বাড়ি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে। তার বাবা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এর প্রফেসর।নাম অসিম মহাপাত্র। মেয়ের এই রেজাল্টে অনুষ্কার মা বাবা ভীষণ খুশি হয়েছেন। এবং বাবা, মা মেয়েকে খুশিতে মিষ্টি মুখ করিয়েছেন। অনুষ্কা বাংলায় ৯৪, ইংরেজিতে ৯৭, অংকে ৯৮, প্রকৃতি বিজ্ঞানে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮,ইতিহাসে ৯৮ এবং ভুগোলে ৯৮ পেয়েছে।সব মিলিয়ে তার মোট প্রাপ্য নং ৬৮২.।
No comments