Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..বিজেপির অঞ্চল সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,মথুরাপুর,২১মেঃ- স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাএি ১ টা নাগাদ কাপড় দিয়ে মুখ ঢাকা দশ বারো জন দুষ্কৃতী দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের মথুরাপুর দেবীপুর অঞ্চলের সাতঘরা গ্রামের বিজেপির অঞ্চলের সভা…


নিজস্ব প্রতিনিধি,মথুরাপুর,২১মেঃ- স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাএি ১ টা নাগাদ কাপড় দিয়ে মুখ ঢাকা দশ বারো জন দুষ্কৃতী দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের মথুরাপুর দেবীপুর অঞ্চলের সাতঘরা গ্রামের বিজেপির অঞ্চলের সভাপতি মিঠুন হালদার বাড়ি লক্ষ করে বোমা ছুঁড়তে শুরু করে। তখন অবশ্য বিজেপির সভাপতি মিঠুন হালদার বাড়িতে ছিলেন না। খবর যায় মথুরাপুর থানার আধিকারিক রাত ১.৩৫ নাগাদ বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। সারা রাত্রি পুলিশ আধিকারিক এর নেতৃত্বে এলাকা ঘিরে রাখা হয় রাত্রের মধ্যে এলাকা থেকে বড় উদ্ধার করা সম্ভব হয়নি আজ সকালে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়।স্হানীয় মানুষের বক্তব্য পুলিশ আধিকারিক যদি ঠিক সময়ে না আসতো তাহলে কোন বড় অঘটন ঘটে যেতো। তার জন্য তারা মথুরাপুরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় বোমা যারা মেরেছে তারা তৃণমূলের লোক। শাসকদলের বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ করা হয়।

No comments