Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটার সিতাই

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার, ২১মেঃ-তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রাতভর উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জখম ৩-৪ জন বিজেপি কর্মী। এমজেএন হাসপাতালে ভর্তি আহতরা। ভোটের ফলের ঘোষণার আগেই উত্তপ্ত সিতাই…


নিজস্ব প্রতিনিধি,কোচবিহার, ২১মেঃ-তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রাতভর উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জখম ৩-৪ জন বিজেপি কর্মী। এমজেএন হাসপাতালে ভর্তি আহতরা। ভোটের ফলের ঘোষণার আগেই উত্তপ্ত সিতাই৷ ঘটনায় বিজেপিকর্মী জয়দেব বর্মন গুলিবিদ্ধ বলে দাবি৷ আহত আরও ৪ বিজেপি কর্মী৷ গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ, সিতাই কেন্দ্রের তৃণমূলের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার সহযোগীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, একে ৪৭ রাইফেল নিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। তাঁকে কোচবিহারের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখনও একজন বিজেপি কর্মী নিখোঁজ। এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী।

No comments