
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার,২৩মেঃ-কোচবিহার থেকে উদ্ধার হল এক ব্যাগ বোম। বোম উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। জানা গিয়েছে শহরের হাজরাপাড়া এলাকায় একটি দোকানের পাশে ফেস্টুন দিয়ে ঢাকা ছিল এক ব্যাগ। কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়ির কয়েক পা দূর থেকে উদ্ধার হয় ঢাকা অবস্থায় এক ব্যাগ বোমা। স্থানীয় বাসিন্দাদের অনুমান গণনার পর এলাকায় ঝামেলার জন্যই বোমাগুলি মজুত করা হয়েছিল।পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে বোমাগুলি সরিয়ে নিয়ে যায়।
No comments