
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার,২৩মেঃ-ভোট গণনায় শেষ হতে না হতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার মাথাভাঙ্গা ব্লক ১ নং হাজরাহাট এলাকার পশ্চিম খাটের বাড়ি ২২৫ নম্বর বুথের কাছে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালায়। উত্তেজনার আবহেই অশান্তি ছড়াল কোচবিহারের মাথাভাঙায়।জানা গেছে, প্রথম রাউন্ড থেকেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মধ্যে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনা ঘটেছে মাথাভাঙ্গা ব্লক ১-এর হাজরাহাট এলাকার পশ্চিম খাটের বাড়ি ২২৫ নম্বর বুথ এর কাছে তৃণমূলের পার্টি অফিসে। সকাল থেকেই তৃণমূলের পার্টি অফিস প্রায় ফাঁকাই ছিল। জনা কয়েক কর্মী এদিক ও দিক ছড়িয়ে ছিলেন। অভিযোগ, আচমকাই পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
No comments