
নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর, ২২মেঃ-একটা মাস আগে পর্যন্ত দৃশ্যটা ছিল অন্যরকম। টাইপ রাইটারে ঝড় ওঠাতেন ওঁরা। মুহরি, আইনজীবী, মামলাকারীদের ভিড় লেগে থাকত। বিশ্রাম তো দূরে থাক নাওয়া-খাওয়াও ভুলতে হত একেক সময়। ২৫ এপ্রিলের পর থেকে বদলে গেল ছবিটা। ফাঁকা চেয়ার-টেবিল। লোকের আনাগোনা নেই । হাতে নেই কাজ, সারাদিন শুধু বিশ্রাম-ই বিশ্রাম।২৪ এপ্রিল হাওড়া আদালত চত্বরে পৌরনিগম কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে আইনজীবীদের। ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ২৫ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেয় বার অ্যাসোসিয়েশন। তারপর থেকেই বন্ধ আদালতের কাজকর্ম। মামলা রয়েছে ঝুলে। বিচারের আশায় দিন গুনছেন বিচারপ্রার্থীরা। সমস্যায় পড়েছেন টাইপিস্ট থেকে শুরু করে আদালত চত্বরের ব্যবসায়ীরাও। প্রায় এক মাসের কাছাকাছি বন্ধ আদালত। টাইপিংয়ের উপরই আমাদের সংসার নির্ভর করে। এখন কাজ নেই। অবস্থা শোচনীয়।
No comments