
নিজস্ব প্রতিনিধি, উত্তরদিনাজপুর,২২মেঃ-পুলিশের তৎপরতায় ইটাহার থেকে উদ্ধার মুর্শিদাবাদ জেলার ব্যাবসায়ীর একটি মোবাইল ফোন। মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর এর নিবাসী মনজিৎ সিং পেশায় হোটেল ব্যাবসায়ী। হোটেল থেকে মনজিৎ সিং এর দামি কোম্পানীর মোবাইল ফোন চুরি হয়ে যায়। তিনি মোবাইল ফোনটি ফিরে পেতে লিখিত অভিযোগ করেন লোকাল থানায়। সেখান কার পুলিশ তদন্ত শুরু করে টাওয়ার লোকেশন দেখে জানতে পারে মোবাইটি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায় আছে। মুর্শিদাবাদের পুলিশ ইটাহার থানার পুলিশের সাথে যোগাযোগ করেন, ও ইটাহার থানার পুলিশের কাছে আসে মনজিৎ সিং। বুধবার, ইটাহার থানার মেজবাবু সমর রায় নেতৃত্বে ইটাহার থানার ঘেড়া গ্রামের এক যুবকের কাছ থেকে ওই চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে।
No comments