Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..নিয়ম নীতির তোয়াক্কা না করে গাছ বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর,২২মেঃ-নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বাচন আচারন বিধির মধ্যেই বিনা টেন্ডারে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।তৃনমূল পরিচালিত এই …


নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর,২২মেঃ-নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বাচন আচারন বিধির মধ্যেই বিনা টেন্ডারে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।তৃনমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি গাছ সরকারি গাছ অবৈধ ভাবে বিক্রির অভিযোগ তুলে গাছ কাটা আটকে দিয়েছে বিজেপি সমর্থিত এলাকার ক্রতিপয় মানুষ।মঙ্গলবার গাছ কাটা আটকে দিতেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় প্রশাসনিক মহলে।এলাকার অশান্তির আশঙ্কায় তৎপর হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শান্তি বহাল রাখার পরামর্শ দিয়ে আসে। সরকারি ভাবে এনিয়ে কোন অভিযোগ না থাকায় পুলিশ কোন পদক্ষেপ নেয়নি এই গাছ কাটার কান্ডে।বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠতেই বিপাকে পড়ে পিছু হটেছে পঞ্চায়েত। বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃনমূলী প্রধান হৃদয় চন্দ্র সরকার বলেন গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রধান জানান চলতি মাসে আনাউন,পূর্বতরঙ্গপুর রাস্তায় কিছু গাছ কাটার অনুমতি দিয়ে ছিল পঞ্চায়েত।মোট ৭ টিগাছ স্থানীয়দের কাছে ১০ হাজার ১০০ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। কারন স্থানীয় ৪ টি পরিবারের কাছে আবেদন পাওয়া হয়েছিল যেন গাছ গুলি কেটে দেওয়া হয়। গাছ গুলি কোন ক্রমে ভেঙে পড়লে প্রান হানী হতে পারে। সেই আবেদনের ভিত্তিতে জরুরী ভাবে ৭ টি গাছ কাটতে অনুমতি দেওয়া হয়। নিয়ম আছে পঞ্চায়েত মিটিং ডেকে এব্যাপারে সিদ্ধান্ত নিয়ে গাছ কাটার অনুমতি দেওয়ার।যেহুতু নির্বাচন বিধি লাগু আছে তাই আমরা মিটিং ডাকতে পারিনি। বিরোধি দলনেতাকে মৌখিক ভাবে জানানো হত। কিন্তু তার সাথে যোগাযোগ হয়নি।ইতিমধ্যেই গাছ কাটার কাজ শুরু হয়।কিন্তু বিরোধীদের বাধা দেওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। প্রধান আরও বলেন এই নিয়ে আলোচনায় বসা হবে।যদিও বিরোধীদের সাথে কথা বলে রাস্তাবের করা হবে।নইলে গাছ কাটা বন্ধ থাকবে। তবে প্রশ্ন উঠেছে যে গাছ গুলি ইতি মধ্যেই কাটা হয়েছে সেগুলি কি হবে?

No comments