
নিজস্ব প্রতিনিধি,রাইপুর,২২মেঃ-বজ্রাঘাতে মৃত্যু হল রাইপুরের মাড়শোল গ্রামের সোমনাথ দত্তের।আহত আরো এক। সিমলাপাল মদন মোহন হাইস্কুলের এগ্রিকালচার বিভাগের একাদশ শ্রেনীর ছাত্র সোমনাথ এবং ওই গ্রামেরই গৌতম দত্ত বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেল ছিল। বিকাল প্রায় ছয়টা নাগাদ বজ্রাঘাতে দুজনেই আহত হয়।স্থানীয়রা তাদের স্থানীয় রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোমনাথ দত্তকে মৃত বলে ঘোষণা করেন। গৌতম দত্ত বর্তমানে রাইপুর হাসপাতালে চিকিৎসাধীন।
No comments