Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..গণনা কেন্দ্রের সুরক্ষা নিয়ে শাসক-বিরোধী তরজা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা,২২মেঃ-বৃহস্পতিবার ২০১৯ লোকসভা নির্বাচনের গণনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এক দিকে ভোট পর্ব শেষ হওয়ার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় ক…


নিজস্ব প্রতিনিধি,কলকাতা,২২মেঃ-বৃহস্পতিবার ২০১৯ লোকসভা নির্বাচনের গণনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এক দিকে ভোট পর্ব শেষ হওয়ার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় কর্মী সমর্থকদের গণনা কেন্দ্রের বাইরে পাহাড় নির্দেশ দিয়েছিলেন। অপরদিকে রাজ্য বিজেপি গণনা প্রক্রিয়া চলাকালীন ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানাল নির্বাচন কমিশনের কাছে। এদিন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেন, যে সমস্ত এলাকায় তৃণমূলের হারার সম্ভাবনা থাকবে সে সমস্ত গণনা কেন্দ্রে গন্ডগোল পাকিয়ে গণনা ভন্ডুল করতে পারে শাসক দল। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ইভিএম-এ কারচুপি করতে পারে বিজেপি। যার ফলে ইতিমধ্যেই কর্মী-সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, গণনা কেন্দ্র গুলিতে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে বিজেপির রাজ্য দপ্তরে সকাল সাতটা থেকে খোলা থাকবে কন্ট্রোল রুম।

No comments