
নিজস্ব প্রতিনিধি,টিটাগড়,২২মেঃ-টিটাগড় থানার অন্তর্গত পলতা লটগেট বামনপুর এলাকায় গতকাল রাতে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাকে মারধোর ও ঘর ভাংচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।সুবোধ বসুর আরও অভিযোগ সে দরজা খুলতে না চাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকে তৃণমূল কর্মীরা ।সুবোধ বসু টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূলের বিরুদ্ধে ।অপর দিকে গোটা বিষয়টি অস্বীকার করেছে স্হানীয় তৃণমূল নেতা রাজু দত্ত।
No comments