
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি, ২২মেঃ-মদের দোকান খোলার প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ির ৭৩মোড় এলাকার ঘটনা।দিন কয়েক আগে ওই এলাকায় একটি বার কাম রেস্টুরেন্ট চালু হয়।এরপর থেকেই ক্ষোভ ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। বুধবার স্থানীয় বাসিন্দারা ক্ষোভ দেখাতে পথে নেমে আসেন।৭৩মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন তারা।পাশাপাশি ওই বার কাম রেস্টুরেন্ট তারা ভাঙচুর চালান বলেও অভিযোগ করেছে কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় চারটি স্কুল রয়েছে, পাশাপাশি জনবহুল এলাকা। সেখানে মদের দোকান চালু হলে পরিবেশ নষ্ট হবে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে প্রায় ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
No comments