
নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি,২২মেঃ-ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো চন্দ্রকান্ত রায় নামে এক ব্যাক্তির। বুধবার এই দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ির চাম্পাসারীর কালকূট বস্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যাক্তি রাস্তা দিয়ে আসছিলেন। সেই সময় আচমকাই ট্রাকটি উল্টোদিকে এসে ওই ব্যাক্তিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এলাকাবাসীর অভিযোগ ট্রাকচালক মদ্যপ অবস্থায় থাকার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
No comments