
নিজস্ব প্রতিনিধি, বীরভূম,২১মেঃ- ভোট কাউন্টিং এর একদিন আগে বীরভূমের তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিনার বাড়ির সামনে একটি অবজার্ভারের গাড়ি দেখে কাউন্টিংকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন বীরভূম জেলা শহর সভাপতি দিলীপ ঘোষ। ভোট কাউন্টিংয়ের আগে এমনভাবে জেলার প্রভাবশালী তৃণমূল নেতার বাড়ির সামনে অবজার্ভারের গাড়ি ঘিরে দানা বেঁধেছে রহস্যের। যদিও গাড়িতে চেপে কে বা কারা এসেছে সে বিষয়ে কিছু জানা যায়নি, কেবলমাত্র গাড়ির চালককেই দেখা যায়। যদিও গাড়ির চালকের দাবি, তার বাড়ি এখানে।খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে তড়িঘড়ি ওই চালক গাড়িতে লাগানো নীল বাতি এবং অবজারভারের বোর্ড খুলে তড়িঘড়ি গাড়ি নিয়ে চলে যায়।
No comments