
নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২১মেঃ-ভাটপাড়ার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। মঙ্গলবার বিকেলে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে সাক্ষাৎ করে। ভাটপাড়ায় শান্তি ফেরাতে তিনি যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলেন রাজ্যপালকে বিজেপির তরফে সেই আবেদন জানানো হয়। পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গে যেন রাজ্যপাল কথা বলেন সেই অনুরোধও করা হয়েছে বিজেপির তরফে। প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ভাটপাড়াকে শান্ত করতে সেখানে আরও বেশী সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানোরও দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ।
No comments