
নিজস্ব প্রতিনিধি, বীরভূম,২১মেঃ-বিশ্বে প্রথম শ্রী রামকৃষ্ণ দেবের 'অমৃত কথা' সাঁওতালি ভাষায় অনুবাদ করে অনন্য দৃষ্টান্তের নজির গড়লেন বিশ্বভারতীর ছাত্র শুভময় রায়। অনুবাদের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশ্বভারতীর প্রাক্তণ ভারপ্রাপ্ত উপাচার্য তথা অধ্যাপিকা ডঃ সবুজকলি সেন। বিশ্বে প্রথম এমন অনুবাদে ফের একবার জেলা গর্বের সম্মুখীন।অনুবাদক ছাত্র শুভময় রায়ের কথায়, অধ্যাপিকা ডঃ সবুজ কলি সেনের উদ্যোগে এবং উৎসাহে নিরলস নিরন্তর প্রচেষ্টায় ‘রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার গোলপার্ক, কলকাতা এর বই ‘অমৃত কথা’ যা সাঁওতালি ভাষায় ‘জেওয়েদ জাগার’ রামকৃষ্ণ সাহিত্য পরিমণ্ডলে প্রথম সাঁওতালি ভাষায় বাংলা হরফে অনুবাদ। বাংলা থেকে ভাবানুবাদ করে সমস্ত বাণীই আছে।
No comments