Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

চেন্নাইয়ের জয়ে পাল্টে গেল পয়েন্ট টেবিল, দেখুন সর্বশেষ অবস্থা

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা৷ ৬ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে ধোনির দল।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আজকের…



আইপিএলে দিনের একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা৷ ৬ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে ধোনির দল।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আজকের ম্যাচে হেরে যাওয়া নাইট রাইডার্সরা৷ ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮৷ অন্যদিনে সমান সংখ্যক ম্যাচ খেলে সমান জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কিংস ইলেভেন পাঞ্জাব৷ এই দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে নেট রানরেট৷ অন্যদিকে এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে সাকিবের সানিরাইজার্স হায়দ্রাবাদ৷ তাদের ৬ম্যাচে সমান ৬ পয়েন্ট৷

এরপর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৬৷ এরপরই রয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদেরও সমান ৬ পয়েন্ট৷

টেবিলে এর পরের অবস্থান রাজস্থান রয়্যালসের। ছয় ম্যাচে মাত্র এক জয়ে তাদের পয়েন্ট ২৷ অন্যদিকে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে রয়েছে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু৷ ছয় ম্যাচে একটিতেও জয়ের বন্দরে পৌছোতে পারেনি তারা৷


from Breaking Kolkata http://bit.ly/2Gd84da


from DNAবাংলা http://bit.ly/2U8c5mM

No comments