একের পর এক মনকাড়া গান প্রকাশের মধ্যমে চলছে কলঙ্ক’ ছবির প্রচারণা। এবার এলো কয়েকদিন ধরে আলোচনায় থাকা মাধুরী দীক্ষিত অভিনীত সেই গান। অভিনেত্রী নাচের ঝড়ে দিওয়ানা করলেন ভক্তদের। এর আগে প্রকাশ হয় ঘর মোরে পরদেশিয়া, ফার্স্ট ক্লাস ও টাইটেল গান। মঙ্গলবার এসেছে মাধুরীর ‘তাবাহ হো গ্যায়া’।
প্রীতমের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছে শ্রেয়া ঘোষাল। ছবিতে মাধুরীর চরিত্রের নাম বাহার বেগম। গানের ছন্দে সঙ্গে তাল মিলিয়ে মুগ্ধ করলেন তিনি। মাধুরীর পারফর্ম থেকে নজর ফেরানোর সুযোগই নেই একদম।
এর আগে ঘাগড়া (ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি), এক দো তিন (তেজাব), ধক ধক কারণে লাগা (বেটা) ও আরো অনেক গানে দর্শক মাতিয়েছেন মাধুরী। এর মধ্যে ব্যতিক্রম হয়ে থাকবে ‘তাবাহ হো গ্যায়া’।
অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’-এ আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর ও বরুণ ধাওয়ান। করণ জোহর পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৯ এপ্রিল।
from Breaking Kolkata http://bit.ly/2IqjxHY
from DNAবাংলা http://bit.ly/2Z3wexZ

No comments