১৯৭৩ সালে বলিউড সম্রাট অমিতাভ বচ্চন বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চনকে। অনেকটা বছর একসঙ্গে পেরিয়েছেন এই দম্পতি। তাদের দুই সন্তান শ্বেতা আর অভিষেক বচ্চনও অভিনয় শিল্পের সঙ্গে জড়িত।
সম্প্রতি জীবনের ৭১তম অধ্যায় পেরিয়েছেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। স্ত্রীর জন্মদিনে পেছন ফিরে তাকালেন অমিতাভ, দুজনের বিয়ে নিয়ে লুকানো রহস্য উন্মোচন করলেন।
বলিউড সম্রাট জানালেন এক প্রকার বিপদে পড়ে বাধ্য হয়ে জয়া বচ্চনকে বিয়ে করেছিলেন তিনি।
জি ক্যাফের ‘স্টোরি নাইটস ২’-তে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও বিবাহিত জীবন সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘তখন জয়া আর আমি জঞ্জির ফিল্মের জন্য কাজ করছিলাম। টিমের প্রায় প্রত্যেকেই ঠিক করেছিল যে, যদি সিনেমা সাফল্যের মুখ দেখে তাহলে সবাই মিলে লন্ডনে ছুটি কাটাতে যাবে। আমি এই কথাটা যখন আমার বাবাকে জানাই তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে, আমার সঙ্গে আর কে কে ঘুরতে যাবে? তিনি জয়ার নাম শুনে আমাকে বলেন, বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমাদের দুজনকে একসঙ্গে লন্ডনে যেতে দেব না। তখন আমি বলি, ঠিক আছে তাহলে কালই আমরা বিয়ে করব। তাড়াহুড়োর মধ্যে সামান্য প্রস্তুতি নিয়ে পরদিন আমরা বিয়ে করেছিলাম। একদিন পর আমরা লন্ডনে চলে যাই
from Breaking Kolkata http://bit.ly/2GeNJ7e
from DNAবাংলা http://bit.ly/2D6vSxb

No comments