রবিবার উত্তরবঙ্গে প্রচরে বাস্ত রাজনৈতিক দল । একদিকের তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সভাগুলি নির্বিঘ্নে হওয়ার জন্য অসম-বাংলা সীমান্তে আটকে দেওয়া হল দুরপাল্লার পণ্যবাহী গাড়ি । রবিবার একদিকে কোচবিহার জেলায় প্রধান মন্ত্রীর সভা ছিলো অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সভা করেন মুখ্যমন্ত্রী । সভাগুলি নির্বিঘ্নে যানযট মুক্ত করার লক্ষে রবিবার সকাল থেকে প্রশাসনের নির্দেশে দুরপল্লার পণ্যবাহী গাড়ি আটকে দেওয়া হয় । সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে । এদিন সকাল বেলা থেকেই এপার ওপারে চিত্রটা একদমই বদলে যায় অসম-বাংলা সীমান্ত থেকে অসমের কোকড়াঝাড় জেলার শিমুলটাপু পার করে কয়েক শয় শয় গাড়ির লম্বা লাইন আটকে যায় । বিপাকের মুখে পরে দুরপাল্লার গাড়ির চালক ও খালাসী । দুরপাল্লার অনেক গাড়ির চালক ও খালাসীর অভিযোগ মাল নিয়ে গাড়ি সময় মত নিয়ে যেত না পারলে মালিকপক্ষ ভাঁড়া কেটে নিবে । অনেকে আবার বলে গাড়িতে কাঁচামাল রয়েছে পচে যেত পারে মালিককে কি জবাব দেব ।
from DNAবাংলা http://bit.ly/2Ijc5OM


No comments