কোচবিহারঃ দিদি বাচ্চাদের মতো আচরণ করছে। রবিবার কোচবিহারের রাসমেলা মাঠে দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা মঞ্চে দাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই ভাবে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তিনি দিল্লি থেকে বিশেষ বিমানে হাসিমারা এয়ারফোর্স বেসে নামেন সেখান থেকে চপারে করে কোচবিহার বিমানবন্দরে নেমে
সড়কপথে রাসমেলা ময়দানে কোচবিহারের লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জন বারলার সমর্থনে সভায় যোগ দেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দিদির বিনাশের স্মারক দাঁড়িয়ে রয়েছে৷ সামনে দিদির মঞ্চ দিয়ে কী নির্বাচন জেতা যায়৷ দিদি এবং তাঁর গোলামরা নাটক করছে৷ বাচ্চাদের মতো আচরণ করছে৷ কিন্তু তাদের এত বাধা সত্ত্বেও জনগণের উৎসাহ দেখে আমি অভিভূত।পাশপাশি তিনি বলেন, ২০২২-এর মধ্যে প্রত্যেকের কাছে নিজেদের পাকা বাড়ি হোক,
এটা আমার স্বপ্ন৷ এর জন্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১৩ লক্ষ বাড়ি তৈরী করেছে এই চৌকিদার। কিন্তু দিদি সেই কাজে স্পিডব্রেকার হয়ে দাঁড়িয়ে রয়েছে৷ আর তাই অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত৷ তাই দিদিকে উচিত শিক্ষা দিতে পশ্চিমবঙ্গে পদ্ম বেশি সংখ্যায় ফোটাতে হবে৷ দিল্লিতে আপনাদের আওয়াজ পৌঁছতে এই কাজ করতে হবে৷ দিদিকে আপনাদের ভালোর জন্য মাথা নোওয়াতেই হবে৷

from DNAবাংলা http://bit.ly/2OSJAbX

No comments