প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি এলাকা, প্রাথমিক ভাবে জানা যায়, বিজেপি কর্মী প্রভাত মণ্ডল(৫৮)। তাঁর বাড়ি চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার সেতারের ঝাড় গ্রামে। তিনি বিজেপির বুথ সভাপতির দায়িত্বে ছিলেন ।এদিন নিজের এলাকার কর্মীদের নিয়ে একটি ট্রাকে চেপে কোচবিহার রাসমেলার মাঠে প্রধানমন্ত্রীর সভায় আসছিলেন। ট্রাকের উপড়ে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার সময় চান্দামারি বাজার এলাকায় গাড়ি থেকে নিচে পড়ে যান। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। যদিও বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক অভিযোগ করে বলেন, প্রভাত মন্ডলের মৃত্যু নিছক পথ দুর্ঘটনার কারণে হয় নি, তার মৃত্যুর পিছনে রয়েছে তৃণমূলের সন্ত্রাস। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসার সময় তৃণমূলের কর্মী সমর্থক রা প্রভাত বাবুর গাড়ি কে তাড়া করলে, গাড়ির চালক প্রাণ ভয়ে দ্রুত গতিতে গাড়ি চালান। আর সেই কারণেই তিনি গাড়ি থেকে পড়ে যান। বিজেপির একজন একনিষ্ঠ কর্মীর মৃত্যুর মতো ঘটনা ঘটে। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় দলের কর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানান বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গী, বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ব।
from DNAবাংলা http://bit.ly/2uOJXuV

No comments