লোকসভা নির্বাচনের আগে রক্তাল্পতা জনীত রোগে আক্রান্ত হতে চলেছে তৃনমূল। তৃনমূলের রক্তক্ষরণ অব্যাহত রয়েছে মুর্শিদাবাদে। গত ডিসেম্বর মাস থেকে এখনো পর্যন্ত বিভিন্ন দলের প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক ইতিমধ্যেই যোগদান করেছে কংগ্রেসে। রবিবার দুপুরেও বড়ঞা থানার সাওড়া অঞ্চল থেকে সিপিএম ও তৃনমূলের প্রায় শতাধিক কর্মী যোগদান করেন জাতীয় কংগ্রেসে। এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন কংগ্রেসে সদ্য যোগদানকারী কর্মী সমর্থকেরা। উল্লেখ্য- আগামী ২৯শে এপ্রিল শেষ দফায় নির্বাচন হতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই জেলায় তৃনমূলের অস্তিত্ব হবে নিশ্চিহ্ন, দিবালোকে তৃনমূলকে খুঁজতে হবে জেলায় হ্যারিকেন হাতে বলে জানালেন বিদায়ী সাংসদ অধীর চৌধুরী।
from DNAবাংলা http://bit.ly/2G6pwjv

No comments