Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মহিলাদের খোলা পিঠে হাত রেখে যৌনতা, অতঃপর...!

ব্যাকলেস ব্লাউজ পরা মহিলাদের দেখতে নাকি দারুণ লাগে তার। আর তাই যেখানে সুযোগ পেয়েছে সেখানেই হাত রেখেছে মহিলাদের খোলা পিঠে। সেব ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখেছে নিজের কাছে। পরে তা পোস্ট নেটদুনিয়ায়। মুম্বইয়ের এক বিকৃতমানসিকতার যুবক…



ব্যাকলেস ব্লাউজ পরা মহিলাদের দেখতে নাকি দারুণ লাগে তার। আর তাই যেখানে সুযোগ পেয়েছে সেখানেই হাত রেখেছে মহিলাদের খোলা পিঠে। সেব ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখেছে নিজের কাছে। পরে তা পোস্ট নেটদুনিয়ায়। মুম্বইয়ের এক বিকৃতমানসিকতার যুবকের এই পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়।

সদ্য সামনে এসেছে অস্কারজয়ী পরিচালক ওয়েনস্টাইনের যৌন কুকীর্তি। একের পর নায়িকা তাঁর লালসার শিকার হয়েছিলেন। এমনকী ঐশ্বর্য রাইয়ের মতো ভারতীয় নায়িকার দিকেও তাঁর নজর ছিল। এই কীর্তি ফাঁস হওয়ার পরই অস্কার কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় ওই বিশ্বখ্যাত পরিচালককে। তারপর বিশ্ব জুড়ে মহিলারা তাঁদের যৌন হেনস্তার কথা না লুকিয়ে প্রকাশ্যে আনছেন। নেটদুনিয়ায় ভাইরাল #MeToo। যৌন হেনস্তার বিরুদ্ধে যখন গোটা দুনিয়া সোচ্চার তখনই খোঁজ মিলল এই যুবকের আজব কীর্তির।

ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী ওই যুবকের নাম বিনয়। বাসিন্দা মুম্বইয়ের। এক নেটব্যবহারকারীই এই ব্যক্তির মুখোশ খুলে দেন। অনলাইনে ব্লাউজ ডিজাইনের খোঁজ করছিলেন তিনি। সার্চ করতে গিয়ে উঠে আসে এই যুবকের প্রোফাইল। যেখানে দেখা যাচ্ছে বহু মহিলার খোলা পিঠে হাত রেখেছে এই বিকৃতকাম যুবক। আবার সে হেনস্তার ভিডিও তুলে পোস্টও করেছে সে নিজেই। পিঠখোলা ব্লাউজ পরা মহিলাদের তার দারুণ লাগে বলেও জানিয়ে রেখেছে ওই যুবক। এ ঘটনা সামনে আসার পরই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। সমাজে মহিলাদের ঠিক কী সহ্য করতে হয়, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ছবিগুলিই। পুরো  বিষয়টিতে মুম্বই পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।


from Daily Bangla http://bit.ly/2XTvsm3


from DNAবাংলা http://bit.ly/2V12fby

No comments