ভারতে তিনিই নাকি এই ব্রিটিশ রাজ দম্পতির সবথেকে বড় ফ্যান। তাই তাঁরা আসছেন শুনেই প্রহর গুনছিলেন একঝলক দেখার জন্য। তবে ৯৩ বছরের এই বৃদ্ধ বোধহয় ভাবেননি এভাবে সত্যি হবে সেই স্বপ্ন। সোস্যাল মিডিয়ার দৌলতে সেই সৌভাগ্য হল তাঁর।
মুম্বইয়ের এক পারসু রেস্তোরাঁর মালিক ওই বৃদ্ধ। তাঁর রেস্তোরাঁ তিনটি জিনিসের জন্য বিখ্যাত। একটা হল বেরি পোলাও, দ্বিতীয়ত তাঁরা তিন প্রজন্ম ধরে ওই রেস্তোরাঁ চালিয়ে আসছেন। আর তিন নম্বরটি হল, ব্রিটিশ রাজ পরিবারের প্রতি ওই মালিকের অদম্য ভালোবাসা। পুরো রেস্তোরাঁ জুড়েই রয়েছে রাণীর ছবি। সাজানো হয়েছে রানীর অফিস থেকে আসা চিঠি সহ আরও নানা রকম জিনিস।
৯৩ বছরের বোমান কোহিনূরের একটাই স্বপ্ন ছিল। তাই এই দম্পতির আসার খবর পেয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করে দেন, যে তিনি কেট ও উইলিয়ামসের সঙ্গে দেখা করতে চান। এরপরই ছড়িয়ে পড়ে সেই বার্তা। সোস্যাল মিডিয়ার গণ্ডী ছাড়িয়ে নিউজ পোর্টালে। তৈরি হয় নতুন হ্যাশট্যাগ #WillKatMeetMe.
সব ভাল যার শেষ ভাল। এত কাঠ-খড় পোড়ানোর পর অবশেষে বলিউডি ‘হ্যাপি এন্ডিং’। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সময় বের করে বোমান কোহিনূরের সঙ্গে দেখা করলেন যুবরাজ ও যুবরাণী। তাঁকে আমন্ত্রণ জানালেন তাজ প্যালেসে। বলিউডের গালা ডিনারে যাওয়ার আগে দেখা করলেন তাঁর সঙ্গে। কোহিনূর জানিয়েছেন, তাজ প্যালেসে রাজ দম্পতির সঙ্গে দেখা হয়েছে রবিবার সন্ধেয়। তাঁরা জিজ্ঞাসা করেছে বৃদ্ধের রেস্তোরাঁর কথা। কোহিনূর তাঁদেরকে বের পোলাওয়ের কথা বলেছেন। রাণী ও প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লটের জন্য শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন বোমান।
from Daily Bangla http://bit.ly/2GLaTCu
from DNAবাংলা http://bit.ly/2GI6ezN

No comments