মা, বাবা সন্তানদের আদর করে একটু বেশি খাওয়াবে এটাই স্বাভাবিক। আর ছেলে হলে তো কথাই নেই। রাজ্যের খাবার দাবার ছেলের সামনে হাজির করতে পারলেই যেন অভিভাবকদের শান্তি। কিন্তু আদরের সন্তানটি যে দিন দিন মোটা হয়ে অসুস্থ জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, তা যেন তাদের চোখ এড়িয়ে যায় অবলিয়ায়। এমনই এক সমস্যায় ধুকছে চীন। দিন দিন বাড়ছে স্থুলতা। বিশেষ করে বাড়ছে মোটা যুবকের সংখ্যা। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য বেরিয়ে এসেছে।
২৯ বছর ধরে ২৮ হাজার চীনা যুব সম্প্রদায়ের ওপর গবেষণা চালিয়েছে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি। সম্প্রতি প্রকাশিত ‘দ্য ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেনটিভ কার্ডিওলজি’তে বলা হয়েছে, ১৯৮৫ সালে ১৯ বছরের কম বয়সী ছেলে-মেয়ে মোটা ছিল মাত্র ১ শতাংশ। বর্তমানে ১৭ শতাংশ তরুণ এবং ৯ শতাংশ তরুণী মোটা। স্থুলতার এই রাহুগ্রাস থেকে বাদ পড়ছে না শিশুরাও। গবেষণা বলছে, ছেলে শিশুদের ক্ষেত্রে গত ২৯ বছরে ০.৭ শতাংশ থেকে বেড়ে এটি হয়েছে ১৬.৪ শতাংশ। আর মেয়ে শিশুদের ১.৫ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হয়েছে।
গবেষকরা বলছেন, পরিবারে ছেলে শিশুরা একটু বেশিই সুবিধা পায়, সেটা খাবার থেকে শুরু করে সব ক্ষেত্রেই। তাই অস্বাভাবিক হারে বাড়ছে স্থূলতা এখন থেকেই কঠিন পর্যবেক্ষণে না রাখলে ভবিষ্যৎ ভয়াবহ। নিয়মিত শরীর চর্চা, সঠিক খাদ্যাভাষ এবং প্রকৃত শিক্ষার মাধ্যমেই এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব বলেও মত গবেষকদের।
from Daily Bangla http://bit.ly/2GO3ZMN
from DNAবাংলা http://bit.ly/2Pz22GA

No comments