Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

কিছু ভুল ধারণাকে শুধরে নিন এখনি

মিষ্টি খেলেই মানুষ মোটা হয়ে যায় অথবা এর ফলে ডায়াবেটিস হয় –অনেকের কাছেই এ সব তথ্য একেবারে ধ্রুব সত্য, যা আসলে কিন্তু মোটেই সত্যি নয়৷ এ রকমই মানুষের নানা অন্ধ বিশ্বাস নিয়েই কিছু তথ্য পাবেন এই ছবিঘরে৷

ভুল সবই ভুল

চর্বি বা ফ্যাট খেল…



মিষ্টি খেলেই মানুষ মোটা হয়ে যায় অথবা এর ফলে ডায়াবেটিস হয় –অনেকের কাছেই এ সব তথ্য একেবারে ধ্রুব সত্য, যা আসলে কিন্তু মোটেই সত্যি নয়৷ এ রকমই মানুষের নানা অন্ধ বিশ্বাস নিয়েই কিছু তথ্য পাবেন এই ছবিঘরে৷

ভুল সবই ভুল

চর্বি বা ফ্যাট খেলেই শরীর মোটা হয় বা মেদ জমে! এ কথা মোটেই সত্যি নয়৷ কারণ আমাদের শরীরের জন্য ভালো তেল বা চর্বি খুবই জরুরি৷ তবে খেয়াল রাখতে হবে যে, দিনে আমরা কতটুকু চর্বি গ্রহণ করছি৷ প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করলে মানুষ মোটা হতে পারে৷

শুধু ব্যায়াম করলেই ওজন কমে না!

অনেকের ধারণা জিমে গেলে বা ব্যায়াম করলেই ‘স্লিম’ হওয়া যায়, যা পুরোপুরি সত্যি নয়৷ ব্যায়াম, শরীরচর্চা বা খেলাধুলাকে বলা যেতে পারে ডায়েটিং-এর ছোট ভাই বা সুস্থ জীবনের একটা অংশ৷ নিয়মিত ধৈর্য্য ধরে ব্যায়াম করলে শীরের পেশিগুলো শক্ত ও টানটান হয়৷ তবে কেউ যদি শুধু ব্যায়াম করে এবং তার সঙ্গে প্রচুর খায়, তাহলে কোনো ফল তো হয়ই না, বরং হতাশা বাড়ে৷

ফল খেলে স্লিম হয়! ভুল ধারণা

কলায় তিন ধরনের প্রাকৃতিক চিনি – সুক্রোজ, ফ্রুকটোজ ও গ্লুকোজ পাওয়া যায়৷ যার ফলে কলা খাওয়ার পর শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়৷ কাজেই যাঁরা ওজন কমাতে চান, তাঁরা ফল নয়, বেশি করে সবজি খান৷

ভুল ডায়েটিং!

অনেকেই ডায়েটিং বা ওজন কমানোর জন্য প্রোটিন ছাড়া খাবার খান৷ তাঁদের ধারণা, প্রোটিন শরীরকে মোটা করে৷ এ ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল! হরমোন গঠন, প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং রক্তকে পরিশোধন করতে প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ কেউ খুব কম প্রোটিন গ্রহণ করলে, শরীর তখন তার পেশি থেকে তা পূরণ করে৷ কাজেই প্রোটিন খাওয়া চাই!

বিশেষজ্ঞের মতামত

জার্মানির হামবুর্গ শহরের পুষ্টি বিশেষজ্ঞ ডা. মাটিয়াস রিডল বলেন, ‘‘যাঁরা ফিট এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে চান, তাঁদের প্রথমে নিজের শরীর সম্পর্কে জানতে হবে৷ শরীর এবং মন কী চায় – সেটা বুঝে প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে খাওয়ার অভ্যাসের পরিবর্তনও করতে হবে৷’’


from Daily Bangla http://bit.ly/2XQPJZj


from DNAবাংলা http://bit.ly/2vr5lXc

No comments