Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রত্যাখ্যানের আশঙ্কায় অবসাদে ভোগেন মোটা মহিলারা

নতুন এক গবেষণা জানাচ্ছে, মোটা মহিলারা বা নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগা মহিলারা কাউকে ডেটের প্রস্তাব দেবার আগেই প্রত্যাখ্যাত হবার ভয় পান। আর সেখান থেকেই অবসাদে ভোগেন তারা।

কী ভাবে প্রত্যাখ্যাত হওয়ার ভয় বনাম বাস্তব প্রত্যাখ্যা…



নতুন এক গবেষণা জানাচ্ছে, মোটা মহিলারা বা নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগা মহিলারা কাউকে ডেটের প্রস্তাব দেবার আগেই প্রত্যাখ্যাত হবার ভয় পান। আর সেখান থেকেই অবসাদে ভোগেন তারা।

কী ভাবে প্রত্যাখ্যাত হওয়ার ভয় বনাম বাস্তব প্রত্যাখ্যান প্রভাব ফেলে আমাদের স্বাস্থ্যে তা নিয়ে গবেষণা চালিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান্টা বারবারার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক অ্যালিসন ব্লডর্ন। তাঁর নেতৃত্বে বিভিন্ন ওজনের ১৮ থেকে ২৯ বছক বয়সী ১৬০ জন পুরুষ ও মহিলার উপর এই গবেষণা চালানো হয়। তাঁদের সকলকে বলা হয়, কেন তাঁরা উপযুক্ত ডেটিং পার্টনার সেই বিষয়ে পাঁচ মিনিট বক্তৃতা দিতে। আর তারপর তা বিচার করতে বলা হয় বিপরীত লিঙ্গের প্রতিযোগীদের। দেখা গিয়েছে বেশি ওজনের মহিলারা মনে করেন তাঁরা ওজনের জন্য প্রত্যাখ্যাত হবেন। যার ফলে তাঁরা হীনমন্যতায়, অবসাদে ভোগেন। অন্যদিকে কম ওজনের মহিলারা নিজেদের ওজনকেই উপযুক্ত ডেটিং পার্টনার পাওয়ার চাবিকাঠি মনে করেন। তবে পুরুষদের ক্ষেত্রে ভাবনার এমন কোনও বৈপরীত্য লক্ষ্য করা যায়নি।


from Daily Bangla http://bit.ly/2XPxnYx


from DNAবাংলা http://bit.ly/2vr5qKu

No comments