প্রেসকার্ডনিউজ,মেদিনীপুর 13 জানুয়ারি: নারায়ণগড় ব্লকে ঝুমকো নদীর ওপর নির্মিত একটি সেতু ও পথবাতির উদ্বোধন করলেন সাংসদ সন্ধ্যা রায় l ব্রিগেড জনসভার প্রস্তুতি উপলক্ষে রবিবার নারায়ণগড় বাজারে একটি জনসভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদl এদিনের জনসভায় বিজেপির সক্রিয় কর্মী সুকুমার মাইতি তৃণমূলে যোগ দেন l রবিবার বেলদা ব্লকের 8 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষেও ব্রিগেড সমাবেশের সমর্থনে বেলদা গঙ্গাধর একাডেমি হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় l সভায় উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, দিলীপ দাস ও সুমিত চাটার্জী l
Subscribe to:
Post Comments (Atom)

No comments