প্রেসকার্ডনিউজ , দুর্গাপুর, ১৩ জানুয়ারীঃ-- আয়ুষ্মান প্রকল্পের কার্ড বন্টনে বাধা দিতে গিয়ে পাল্টা রোষের মুখে পড়ল তৃণমূল। রবিবার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল দুর্গাপুর ২১ নং ওয়ার্ডের চাষীপাড়ায়। ঘটনায় আহত হয়েছে ২ তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব।
ঘটনায় জানা গেছে, রবিবার দুর্গাপুর ২১ নং ওয়ার্ড চাষীপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর আয়ুষ্মান প্রকল্পের কার্ড দিতে গিয়েছিলেন স্থানীয় ডাকমাষ্টার। অভিযোগ ওইসময় কয়েকজন তৃণমূলেরকর্মী বাধা দেয় ও চরম হেনস্থা করে ডাকমাষ্টারকে। স্থানীয় বাসিন্দা আলপনা রুইদাস, লক্ষী রুইদাস প্রমুখ জানান,"সরকারি প্রকল্পের কার্ড পিওন বিলি করছিল। ওইসময় তৃণমূলের ছেলেরা পিওনকে মারধর করে। গরীব মানুষের জন্য হেল্থকার্ড গুলো ছিঁড়ে দেয়। যাদের দেওয়া হয়েছে, সেগুলো ফেরত নেওয়ার হুমকি দেয় পিওনকে।"সরকারি স্বাস্থ্যবীমার কার্ড বিলি তে বাধা দেওয়ায় এলাকার মহিলার সম্মিলিতভাবে রুখে দাঁড়ায়। পাল্টা প্রতিরোধ করে তৃণমূলকর্মীদের। আর তাতেই এলাকাবাসীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। উত্তেজিত বাসিন্দা দুই তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায়, ওই ওয়ার্ডের তৃণমূলের সভাপতি তাপস সাহার মাথা ফেটে যায়। এছাড়াও আরও এক তৃণমূল কর্মী আহত হয়। আহত দুই তৃণমূলকর্মীকে দুর্গাপুর
সিটিসেন্টারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ শানিয়েছে তৃণমূল। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান," রবিবার ছুটির দিন কে বা কারা সরকারী কার্ড বিলি করতে এলাকাবাসীরা খবর দেয়। বাসিন্দাদের দাবী মতো স্থানীয় তৃণমূলের দুই কর্মী এলাকায় গেলে তাদের ধরে মারধর করা হয়। ঘটনায় বিজেপি এলাকায় অশান্তি পাকানোর জন্য এইসব করছে।" যদিও বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘড়ুই জানান," ঘটনায় বিজেপির কোন সম্পর্ক নেই। সরকারি প্রকল্পের কার্ড বিলি তে বাধা দেওয়া সাধারন মানুষ রুখে দাঁড়িয়েছে।" অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments