Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

উলুবেড়িয়ায় দুঃসাহসিক চুরি আগ্নেয়াস্ত্র সহ কয়েক লক্ষ টাকার চুরি

প্রেসকার্ডনিউস,উলুবেড়িয়া:পরিবারের সকল সদস্য পুরী যাওয়ার সূযোগে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার কলেজপাড়ায়।
সূত্রের খবর উলুবেড়িয়া চেম্বার অফ কমাসের সম্পাদক প্রবীর রায় গত মঙ্গলবার সপরিবারে প…



প্রেসকার্ডনিউস,উলুবেড়িয়া:পরিবারের সকল সদস্য পুরী যাওয়ার সূযোগে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার কলেজপাড়ায়।
সূত্রের খবর উলুবেড়িয়া চেম্বার অফ কমাসের সম্পাদক প্রবীর রায় গত মঙ্গলবার সপরিবারে পুরী বেড়াতে যায়। অভিযোগ রবিবার বিকেলে প্রবীর বাবু বাড়ী ফিরে ঘরে ঢুকতে গেলে মূল দরজা বন্ধ দেখে তার সন্দেহ হয়।পরে তিনি বাড়ীর পাশের দিকের দরজা দিয়ে ঘরে ঢুকতে গেলে চুরির বিষয়টি তার নজড়ে আসে।
রবিবার সন্ধ্যায় প্রবীর বাবুর বাড়ীতে গিয়ে দেখা গেল গোটা বাড়ীর বেশ কয়েকটি দরজা ভাঙার পাশাপাশি একাধিক ঘর লন্ডভন্ড। প্রবীর বাবু জানান দুস্কৃতীরা তার বাড়ীর ৫টি দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে আলমারির তালা ভেঙে একটি লাইসেন্স আগ্নেয়াস্ত্র সহ কয়েক লক্ষ টাকার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে। তিনি জানান বাড়িতে লাগানো সি সি ক্যামেরায় দুস্কৃতীদের ছবি ধরা পড়লেও মুখ ঢাকা থাকায় তাদের চিহ্নিত করতে পারা যায়নি।
এদিকে চুরির ঘটনা জানাজানি হওয়ার পরেই রাতে চুরির তদন্তে নামে উলুবেড়িয়া থানার পুলিশ।
অন্যদিকে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে এমনকি জনবসতিপূর্ণ এলাকায় এই চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ও প্রশ্ন তুলেছেন তারা।

No comments