Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

পর্যটকদের সঙ্গে রিক্সাচালকদের গন্ডগোল ও মারপিটের জেরে দিঘায় উত্তেজনা

প্রেসকার্ডনিউস , দিঘা,১৩ জানুয়ারি : দিঘায় রিক্সা ভাড়া কে কেন্দ্র করে রিকশাচালকদের সঙ্গে পর্যটকদের গন্ডগোল বেঁধে যায়। গন্ডগোলের সূত্রপাত আজ বিকেলে উদয়পুর বিচে। পর্যটকরা নিউ দিঘার হোটেলে ফিরে এলে সেখানে চড়াও হয় রিকশাচালকরা।…



প্রেসকার্ডনিউস , দিঘা,১৩ জানুয়ারি : দিঘায় রিক্সা ভাড়া কে কেন্দ্র করে রিকশাচালকদের সঙ্গে পর্যটকদের গন্ডগোল বেঁধে যায়। গন্ডগোলের সূত্রপাত আজ বিকেলে উদয়পুর বিচে। পর্যটকরা নিউ দিঘার হোটেলে ফিরে এলে সেখানে চড়াও হয় রিকশাচালকরা। রিকশাচালকদের দাবি পর্যটকরা ভাড়া না দিয়েই চলে আসে। পরে হোটেলে এলেও তারা ভাড়া দিতে অস্বীকার করে। সেই নিয়ে গন্ডগোল বাধে এবং তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন। এর পরিচালক দলবেঁধে বছরের উপরে চড়াও হওয়া বলে স্বজনরা অভিযোগ করছেন। পর্যটকদেরকে মারধর করা হয়, ভাঙচুর করা হয় হোটেল বলে অভিযোগ। এরপর উত্তেজিত পর্যটকরা রিক্সাচালক সহ আসপাশের লোকজনের ওপর চড়াও হয়ে মারধোর করতে থাকে। এমনকি পাশের হোটেলে গিয়েও হোটেল কর্মীদের মারধোর করে। এই ঘটনার জেরে হোটেল কর্মী সহ পাঁচজনের মত আহত হয় বলে অভিযোগ। আহতদের দিঘা হাসপাতালে চিকিৎসা চলছে। এরপরে বিশাল পুলিশবাহিনী খবর পেয়ে এলাকায় আসে। পর্যটকরা মদ্যপ অবস্থায় ছিল বলে আহত হোটেল কর্মী ও স্থানীয় মানুষরা অভিযোগ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা আছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার জন্য কয়েকজনকে আটক করেছে।

No comments