প্রেসকার্ড,হাওড়া:আমাদের ফেলে দেওয়া আবজনা বিজেপি নিচ্ছে। আমাদের আবজনা ওদের রত্ন।দুএকটা দল থেকে গেলে আমাদের কোন ক্ষতি নেই।যে যাবার সে যাবে যে থাকার সে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এক রাতে ২ লক্ষ মুকুল ও ৫ লক্ষ সৌমিত্র বানাতে পারে কিন্তু ৫ লক্ষ সৌমিত্র মুকুল এক শতাব্দীতে ও একজন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারবেনা। বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস এবং তৃনমূল যুব কংগ্রেসের ডাকা এক জনসভায় এই কথা বলেন তৃনমূল যুব কংগ্রেসের সবভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক অভিযোগ করেন বিজেপি দেশের মানুষকে ভাওতা দিয়েছে।তারা মানুষের টাকায় ১২০০ কোটি টাকার দলীয় কার্যালয় বানিয়েছে। যদিও পরপর কয়েকটি নির্বাচনে হেরে যাওয়ার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। এমনকি কেন্দ্রে বিজেপি সরকারকে পতন হলে মানুষের কষ্ট লাঘব হবে। তিনি বলেন ব্রিগেড সমাবেশ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে দেশ থেকে বিজেপি কে হটানোর লক্ষ্যে সকলে অঙ্গীকার বদ্ধ হবে। এদিন অভিষেক বলেন বিজেপি কোন জনসভা ডাকলে সেটা পথ সভায় রুপান্তরিত হয় আর তৃনমূল কোন জনসভা ডাকলে সেটা জনসমুদ্রে পরিণত হয়। অভিষেক বিজেপির রথকে কটাক্ষ করে বলেন আমরা জানি ২০৬ টি কাঠ দিয়ে রথ বানানো হয় আর ওরা একটা বিলাসবহুল বাসকে রথ বানিয়ে তাতে সবরকম আমোদপ্রমোদের ব্যবস্থা করেছে। অভিষেক বলেন আমরা অমিত শা যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাসী নই আমরা জনপ্রতিনিধিরা একটাই ধম বিশ্বাস করি সেটা হল মানব ধর্ম।
এদিন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন আমি দেশকে ভালবাসি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার কারন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের কল্যাণ হবে।
এদিনের জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ রায় মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় মন্ত্রী লক্ষীরতন শুক্লা মন্ত্রী ডা নির্মল মাজি সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিধায়ক পুলক রায় বিধায়ক সমীর পাঁজা বিধায়ক কালিপদ মন্ডল বিধায়ক অরুনাভ সেন বিধায়ক গুলশান মল্লিক বিধায়ক শীতল সর্দার বিধায়ক বৈশালী ডালমিয়া বিধায়ক ব্রজমোহন মজুমদার বিধায়ক জটু লাহিড়ী হাওড়া জেলা পরিষদের সভাপতি কাবেরী দাস সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

No comments