প্রেসকার্ড, রামপুরহাট: স্টেচার খুঁজতেই পেরিয়ে গিয়েছে দের ঘণ্টা। শেষমেশ স্টেচার নিয়ে রোগীকে জরুরী বিভাগে চিকিৎসক দেখিয়ে পুরুষ বিভাগে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় রোগীর। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয়রা।
মৃত রোগীর নাম ইসরাইল সেখ (৮০)। বীরভূমের বাড়ি নলহাটি থানার ভগলদীঘি। সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট শুরু হয় ওই বৃদ্ধের। ভোরের দিকে তাকে প্রথমে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়। বেলা ১১ টা নাগাদ রামপুরহাটের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাকে নিয়ে আসে পরিবারের লোকজন। কিন্তু হাসপাতালে গিয়ে স্টেচার না পেয়ে কখন নিরাপত্তারক্ষী আবার কখন জরুরী বিভাগে ছোটাছুটি করেন। কিন্তু না পেয়ে তারা পুরনো বিল্ডিংয়ে গিয়ে সুপারের অফিসে অভিযোগ করেন। সেখান থেকে একটি স্টেচার পেয়ে রোগীকে নিয়ে জরুরী বিভাগে নিয়ে গিয়ে পুরুষ বিভাগে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধের মৃত্যু হয়। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। বৃদ্ধের জামাই মহম্মদ সরিফ উদ্দিন হাসপাতালে এসে স্টেচার অভাবে শ্বশুর মশাইয়ের মৃত্যু হল। হাসপাতালের কোন কর্মীর সাহায্য পায়নি। ফলে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে”। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার আফতাব আলম বলেন, “ঘটনা তদন্ত করে দেখা হবে”।

No comments