Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রশাসনিক জনসভায় কেন্দ্রের আয়ুশ্মান প্রকল্পের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী

প্রেসকার্ড, নদীয়া:নদিয়ার কৃষ্ণনগরে এক প্রশাসনিক জনসভায় কেন্দ্রের আয়ুশ্মান প্রকল্পের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্ৰী ।সেইসঙ্গে তিনি এই প্রকল্পে আর কোন টাকা দেবেন না বলেও জানিয়ে দেন ।রাজ্যকে বাদ দিয়ে আয়ুশ্মান প্রকল্প নিয়ে মিথ্যে কথা ব…

প্রেসকার্ড, নদীয়া:নদিয়ার কৃষ্ণনগরে এক প্রশাসনিক জনসভায় কেন্দ্রের আয়ুশ্মান প্রকল্পের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্ৰী ।সেইসঙ্গে তিনি এই প্রকল্পে আর কোন টাকা দেবেন না বলেও জানিয়ে দেন ।রাজ্যকে বাদ দিয়ে আয়ুশ্মান প্রকল্প নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে ।মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকারকে সরকারী লোগোতে দলের প্রচার করছেন বলেও অভিযোগ তোলেন ।কেন্দ্রীয় সরকারী কাজে রাজনিতী হচ্ছে ।প্রধানমন্ত্রী নোংরা রাজনিতী করছে , রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন ।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দালালি করছেন, তৃণমুল সরকার চোর চিটিংবাজ নয় , বিজেপির এই নোংরা রাজনীতি কে ধিক্কার জানায় , বৃহস্পতিবার নদীয়া জেলার প্রশাসনিক জনসভা থেকে বিজেপি কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি প্রথমে নদীয়া জেলার বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন। তারপরই একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি পরিচালিত দেশের কেন্দ্র সরকারের ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেশের কেন্দ্র সরকার ইতিহাস বদলে দিচ্ছে। মোদি সারা দেশ জুড়ে একটা প্যারালাল গভমেন্ট চালানোর চেষ্টা করছেন। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক প্রকল্পের খরচা চালায় রাজ্য সরকার। কিন্তু তার পুরোটা নরেন্দ্র মোদি নিজের নামে চালানোর দাবি করছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
   মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আগুন নিয়ে খেলবেন না। নোট বন্দির নামে সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা লুট করেছেন। দেশটার বারোটা বাজিয়ে ছাড়ছেন। আবার কিছু বললেই সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন। পাঠান আপনার কত সিবিআই আছে। আমরা ভয় করি না। এর পাশাপাশি নরেন্দ্র মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, প্রতিটা স্টেট গভর্নমেন্ট কে বলছি ভালো করে নিজের রাজ্যে নজর রাখুন, প্রতিটি রাজ্যের ক্ষমতা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি। এছাড়া নরেন্দ্র মোদি কে হুশিয়ার সুরে বলেন, আয়ুষ্মান প্রকল্পের চিঠি প্রতিটা বাড়িতে নিজের ছবি দিয়ে পাঠাচ্ছেন? আমরা অর্থাৎ রাজ্য সরকার আজ থেকে আয়ুষ্মান এর পুরো টাকা বাতিল করছি। ক্ষমতা থাকলে নিজের টাকায় করে দেখান। রাজ্যের আইনশৃঙ্খলায় নাক গলাচ্ছে কেন্দ্র ।কেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে ।রাজ্য থেকে ইনকাম ট্যাক্স তুললে সেই টাকার ভাগ রাজ্যকে দিতে হবে ।রাজ্য থেকে কাস্টম ডিউটি তুললে সেই টাকা রাজ্যকে দিতে হবে ।চালাকি করছেন নরেন্দ্র মোদি ।কালো টাকা ফিরল কোথায় ? ১৫ লক্ষ টাকা একাউন্টে পরলো কোথায় ? এমন জঘণ্য সরকার কোন দিনও হয়নি ।বকবক করতে করতে মোদি বাকম বাকাম পায়রায় পরিণত হয়েছে ।

No comments