প্রেসকার্ড,বর্ধমান : শিশু বিদ্যালয় শিশু দলের অভিযোগ উঠল বর্ধমান হাসপাতালে। আর এই অভিযোগে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের তরফে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে পূর্বস্থলীর বাসিন্দা ঝুম্পা সূত্রধর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হন। হাসপাতালের তরফে ঝুম্পা সূত্রধর কে জানানো হয় তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ।সেই মতো তার হাতে এক পুত্রসন্তান তুলে দেওয়া হয়। এদিকে কিছুক্ষণ পরে হাসপাতালে নার্সরা তার কাছ থেকে পুত্র সন্তান নিয়ে চলে যায়। পরে তার হাতে কন্যা সন্তান দেওয়া হয় এবং তাদের জানানো হয় ভুলবশত তাদের পুত্র সন্তান দেওয়া হয়েছিল আসলে ঝুম্পা সূত্রধর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এর পরে আজ হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ঝুম্পা সূত্রধরের স্বামী বিশ্বজিৎ সূত্রধর। তিনি বলেন ,তারা জানতে চান তাদের পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে। তাদের যে সন্তান ই হোক না কেন তারা সে তারা নিতে রাজি আছেন। কিন্তু তার আগে ওই সন্তানের ডিএনএ টেস্ট করে আসল সত্যতা জানতে চান। হাসপাতালে সুপার ডাক্তার ডাঃ উৎপল দাঁ বলেন শিশু বদলের যে অভিযোগ উঠেছে সেটা মোটেই ঠিক নয়। আসলে সন্তানের জন্ম হওয়ার পরে কাগজের গন্ডগোলের জেরে তাদের হাতে পুত্র সন্তান তুলে দেওয়া হয়েছিল। তবুও বিষয়টি নিয়ে তদন্তের জন্য চারজন একটি কমিটি গঠন করা হয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখবে।

No comments