প্রেসকার্ড, পুরুলিয়া, ৩১ ডিসেম্বরঃ বছরের শেষ দিনে গ্রামে গিয়ে দরিদ্র রোগীদের অস্থি সংক্রান্ত রোগের চিকিৎসা করলেন চিকিৎসকরা। এদিন সকাল থেকে পুরুলিয়ার মাদার টেরিজা লায়ন্স হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বরাবাজার থানার পুড়িয়ারাতে একটি বিশেষ স্বাস্থ্য শিবির করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই শিবিরে চিকিৎসা করান একশরও বেশি দরিদ্র রোগী। দুটি আলাদা বিভাগ করে এখানে অস্থি এবং চক্ষুর চিকিৎসা করা হয়। এখানে চোখের চিকিৎসা করেন ডাঃ হেমন্ত দে এবং হাড়ের সমস্যাগুলি দেখেন ডাঃ অনুভব আগারওয়াল। চিকিৎসকরা বলেন মূলত ছানির সমস্যা রয়েছে বয়স্ক ব্যাক্তিদের মধ্যে। তাদের অস্ত্রোপচার করার ব্যাবস্থা করা হচ্ছে। অন্যদিকে হাড়ের যে সমস্যাগুলি দেখা দিয়েছে তার জন্য বেশিরভাগ রোগিদেরই ওষুধ দেওয়া হয়েছে। কয়েকজনের অস্ত্রোপচার করার প্রয়োজন রয়েছে। প্রচণ্ড দরিদ্র হওয়ায় এর খবর তাদের পক্ষে বহন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিনামূল্যে এই অস্ত্রোপচার করার চেষ্টা করছেন তারা। এপ্রসঙ্গে মাদার টেরিজা লায়ন্স হাসপাতালের নির্দেশক জগদীশ মাহাত বলেন তাদের হাসপাতাল গড়ে তোলা হয়েছে পুরুলিয়ার দরিদ্র মানুষের কথা মাথায় রেখে। যে সমস্যাগুলি দেখা গেছে তার চিকিৎসা তাদের হাসপাতালেই বিনামূল্যে করা হবে।

No comments