Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বেলুড়ে বহুতলের আবাসনের একাংশ ভেঙে ছাত্রীর মৃত্যু

প্রেসকার্ডনিজস:সোমবার সকালে হাওড়ার বেলুড়ের ভোটবাগান এলাকায় নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পথচলতি এক দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হল।মৃত ছাত্রীর নাম কাহেকাশা খাতুন ওরফে মুশকান।
সূত্রের খবর সোমবার সকাল ১০টা নাগাদ বেলুড় থানার জয়…

প্রেসকার্ডনিজস:সোমবার সকালে হাওড়ার বেলুড়ের ভোটবাগান এলাকায় নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পথচলতি এক দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হল।মৃত ছাত্রীর নাম কাহেকাশা খাতুন ওরফে মুশকান।
সূত্রের খবর সোমবার সকাল ১০টা নাগাদ বেলুড় থানার জয়বিবি রাস্তা দিয়ে দোকানে যাওয়ার সময় রাস্তার পাশে নির্মীয়মান বহুতলের আবাসনের একাংশ ভেঙে মুশকানের মাথায় পড়ে। রক্তাক্ত অবস্থায় মুশকানকে প্রথমে স্থানীয় টি এস জয়সওয়াল হাসপাতালে পরে তাকে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও একাধিকবার এই বহুতলের অংশ ভেঙে পড়েছিল যদিও তখন কেউ আহত হয়নি। তাদের অভিযোগ প্রোমোটার কথা না শোনায় আজকের এই মমান্তিক ঘটনা। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।

No comments